বাংলাদেশ ০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রশিবিরের বিরুদ্ধে যুবদলের হুঁশিয়ারি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বিকৃতরুচির স্ট্যাটাস এবং জনসম্মুখে দেওয়া আক্রমণাত্মক ও অশালীন বক্তব্যের’ অভিযোগ এনে ছাত্রশিবিরের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি করা হয়।

গুপ্ত রাজনীতির ধারক ছাত্রশিবিরের কতিপয় সদস্য কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদান করা বিকৃতরুচির স্ট্যাটাস এবং জনসম্মুখে দেয়া আক্রমণাত্মক ও অশালীন বক্তব্যের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি।

বিবৃতিতে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সভ্য সমাজে উচ্চারণের অযোগ্য এই ধরনের ব্যক্তিগত বিদ্বেষপ্রসূত ও কদর্য মন্তব্য রাজনৈতিক নৈতিকতার চরম অবক্ষয়কে নির্দেশ করে। মতপ্রকাশের স্বাধীনতার নামে ব্যক্তিগত আক্রমণ ও নোংরা ভাষার ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। জুলাই আন্দোলন পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরণের বক্তব্য অনভিপ্রেত।

তারা বলেন, একইসঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সিটি কলেজ ও পাবনার ঈশ্বরদী কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রশিবির কর্তৃক সাধারণ শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর সংঘটিত হামলার ঘটনাও গভীর উদ্বেগজনক। এই ধারাবাহিক সহিংসতা প্রমাণ করে-ছাত্রশিবির আবারও তাদের অতীতের সহিংস, অসহিষ্ণু ও দখলদার চরিত্রে ফিরে যাচ্ছে। অতীতে শিক্ষাঙ্গনে তারা যে সন্ত্রাস ও ভীতির সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিল, আজ তারই পুনরাবৃত্তি আমরা প্রত্যক্ষ করছি।

যুবদল নেতারা বলেন, জাতীয়তাবাদী যুবদল স্পষ্টভাবে জানাতে চায়, শিক্ষাঙ্গন কোনোভাবেই সন্ত্রাস, সহিংসতা ও গুপ্ত রাজনৈতিক চর্চার জায়গা হতে পারে না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি, এসব ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং শিক্ষাঙ্গনে নিরাপদ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করা হোক।

এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের ‘ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক’ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে সহিংসতা ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

প্রকাশিত: ১১:১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬