বাংলাদেশ ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না: ইয়াসিন আলী

জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী বলেছেন, জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করা যাবে না। তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের সঙ্গে বেঈমানি করলে আল্লাহ তা সহ্য করবেন না।”

ইয়াসিন আলী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে দেশকে মুক্ত করতে শত শত জুলাই যোদ্ধা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের চোখে ছিল নতুন বাংলাদেশের স্বপ্ন, কিন্তু ফ্যাসিস্ট সরকার সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দেয়নি।

সোমবার (২ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শাহাদাত হোসেন সেলিমের সমর্থনে আয়োজিত মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে এমন অনেক তরুণ ভোটার রয়েছেন, যারা এখনো প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষ প্রতীকের পক্ষে দিন। একই সঙ্গে তিনি দাবি করেন, “একটি আওয়ামী লীগ বিদায় নিয়েছে, কিন্তু আরেকটি আওয়ামী লীগ আবার ক্ষমতা দখলের অপেক্ষায় রয়েছে।”

সমাবেশে ইয়াসিন আলী আরও বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত এবং পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। এ কারণে আগামী ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজ আদায় করে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোট গণনার ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ যেন কেন্দ্র ত্যাগ না করেন।

সমাবেশে রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমরান হোসেনের সভাপতিত্বে এবং ফরহাদ হোসেন নিশানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজিব, সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রকাশিত: ১১:৫৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬