বাংলাদেশ ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রশিবিরের জনশক্তি ও দায়িত্বশীলদের উদ্দেশ্যে মৌলভীবাজার শহর শিবিরের সেক্রেটারি মুস্তাকিম আহমদের এক নসিমূলক ফেসবুক পোস্ট

‎ফেইসবুক পোস্টে তিনি লিখেন, প্রিয় ইসলামী আন্দোলনের অতন্দ্র প্রহরী ভাইয়েরা,

আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে পথ চলছি, যখন আধুনিক বিশ্বের সর্বগ্রাসী চ্যালেঞ্জ আমাদের চারদিক থেকে ঘিরে ধরেছে। নানামুখী ষড়যন্ত্র, বিভ্রান্তি, মোহ ও প্রতিকূলতার মাঝে আমাদের প্রতিনিয়ত সংগ্রাম করে এগিয়ে যেতে হচ্ছে। এ পথ সহজ নয়; কিন্তু এ পথই সত্যের পথ, এ পথই আল্লাহর সন্তুষ্টির পথ।

‎আজ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন গভীর উপলব্ধি, সুস্পষ্ট লক্ষ্যবোধ এবং অবিচল আদর্শিক দৃঢ়তা। কারণ, মনজিলকে হৃদয়ে ধারণ না করলে পথের ক্লান্তি, দুনিয়ার মোহ কিংবা সাময়িক প্রতিবন্ধকতা আমাদের দিকভ্রান্ত করে দিতে পারে। কখনো কখনো মনে হয়, আমরা যেন মনজিলের চেয়ে পথের ব্যস্ততায় বেশি নিমগ্ন হয়ে পড়ছি। অথচ আমাদের প্রতিটি পদক্ষেপের লক্ষ্য হওয়া উচিত সেই চূড়ান্ত গন্তব্য—আল্লাহর সন্তুষ্টি ও ইসলামের বিজয়।

আজ ঘরের ভেতরের সমস্যা, বাইরের প্রতিকূলতা এবং চারপাশের অন্ধকার আমাদের স্বপ্নযাত্রাকে বারবার থামিয়ে দিতে চায়। আমরা যেন এক গভীর অরণ্যে পথহারা পথিক; কিন্তু আমাদের থেমে থাকার সুযোগ নেই। বরং এই অন্ধকারে আলোর দিশা দেখানোই আমাদের দায়িত্ব। পথহারা মানুষকে গন্তব্যের সন্ধান দেওয়ার গুরুদায়িত্ব আজ আমাদের কাঁধে অর্পিত।

আমরা তো সেই সৌভাগ্যবান কাফেলার সদস্য, যারা জীবনের বিনিময়েও ইসলামের পতাকা সমুন্নত রাখার অঙ্গীকার করেছি। আমাদের অন্তর আজও উচ্চারণ করে—‎قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

“বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার ইবাদত, আমার জীবন এবং আমার মৃত্যু—সবই আল্লাহ, যিনি সমগ্র জগতের প্রতিপালক, তাঁরই জন্য।”

আসুন, আমরা আবার নিজেদেরকে প্রশ্ন করি—আমাদের মনজিল কি আজও আমাদের চোখের সামনে স্পষ্ট? যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তবে আর কোনো ক্লান্তি, ভয় কিংবা বিভ্রান্তি আমাদের থামাতে পারবে না। আমরা নব উদ্যমে, নব প্রত্যয়ে, ঈমানের দীপ্তি বুকে ধারণ করে লক্ষ্যের পানে দুর্বার গতিতে এগিয়ে চলি।

আল্লাহ আমাদেরকে ইখলাস, হিকমাহ, সবর ও অবিচলতা দান করুন। তিনি যেন আমাদের জীবনকে তাঁর দীনের জন্য কবুল করে নেন এবং আমাদেরকে ইসলামের বিজয়ের সত্যিকার সৈনিক হিসেবে কবুল করেন।

TCV/-

জনপ্রিয়

প্রকাশিত: ০১:২৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬