বাংলাদেশ ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১ অক্টোবর) সকাল ৬টার দিকে একটি প্রাইভেট কার ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মতিগঞ্জ লইয়ারকুল ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ নাজিম উদ্দিন জানান, আনুমানিক সকাল ৬টার দিকে দুর্ঘটনার খবর পাই। পতে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

শ্রীমঙ্গল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জানান, সকাল সাড়ে ৬টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত আনা হয়। নিহত ব্যক্তির নাম আব্দুল গফুর শেখ (৪১), তিনি উপজেলার মুসলিমবাগ এলাকার বাসিন্দা ও পেশায় কাপড় ব্যবসায়ী।

এ দুর্ঘটনায় গুরুতর আহত দুজন হলেন
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য ও নিউ পূর্বাসা এলাকার বাসিন্দা অজয় সিং (৪২), বর্তমানে তিনি মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন এবং মোঃ তানভীর হোসেন (জনি), শ্রীমঙ্গল রেলগেইট এলাকার বাসিন্দা। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেটে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ২

প্রকাশিত: ১২:১৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫