বাংলাদেশ ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথক অভিযানে মৌলভীবাজারে ১৮ বোতল বিদেশি মদসহ আটক ২

  • রাব্বি মিয়া::
  • প্রকাশিত: ০৩:১১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • 149

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে ১৮ বোতল বিদেশী মদসহ সীতারাম দাস ও রাজেস রাজগড়  নামে দুইজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) বিকেলে কমলগঞ্জ থানাধীন মাধবপুর ইউনিয়নের ধলোই চা বাগানের বাজার লাইনের সীতারাম দাসের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা। এসময় সীতারাম দাসকে তিনটি ব্র্যান্ডের মোট ১০ (দশ) বোতল ভারতীয় মদসহ আটক করা হয়।

এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানাধীন রাধানগর গ্রামের বৃষ্টি বিলাস গেস্ট হাউজের সামনে থেকে রাজেশ রাজগড় নামে একজনকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ। এসময় তার হেফাজত থেকে ০৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

এসব ঘটনায় কমলগঞ্জ ও শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে

ট্যাগ :
জনপ্রিয়

পৃথক অভিযানে মৌলভীবাজারে ১৮ বোতল বিদেশি মদসহ আটক ২

প্রকাশিত: ০৩:১১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫