বাংলাদেশ ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে অর্ধশতাধিক তরুণ-তরুণীকে নিয়ে ‘সাংবাদিকতার হাতেখড়ি’ কর্মশালা

সাংবাদিকতায় আগ্রহী জেলার বিভিন্ন প্রান্তের অর্ধশতাধিক তরুণ-তরুণীকে নিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘সাংবাদিকতার হাতেখড়ি কর্মশালা-২০২৬’। অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম মৌলভীবাজার টিভি-এর আয়োজনে শনিবার (৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ কর্মশালায় সাংবাদিকতার মৌলিক বিষয় থেকে শুরু করে মাঠপর্যায়ে কাজের বিভিন্ন বাস্তবধর্মী দিক নিয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে ভিডিও ও প্যাকেজ নিউজ তৈরি, অনুসন্ধানী সাংবাদিকতা, কলাম ও ফিচার লেখা এবং সংবাদ তৈরির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অভিজ্ঞ গণমাধ্যমকর্মীদের কাছ থেকে এসব বিষয়ে হাতে-কলমে শেখার সুযোগ পান কর্মশালায় অংশ নেওয়া তরুণ-তরুণীরা।

মৌলভীবাজার টিভির স্টাফ রিপোর্টার রকিবুল ইসলাম রকি-এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সবুজ সূত্রধর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, রাইজিং বিডি ও দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, দৈনিক সংবাদ সারাবেলার মৌলভীবাজার জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম , কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম ও ওয়াহিদ রুলু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ এবং দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি রিপন মিয়া।

প্রশিক্ষক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি তুহিন জুবায়ের, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, সাপ্তাহিক মৌলভীবাজার সমাচারের সম্পাদক ও প্রকাশক এবং কবি-সাহিত্যিক আবদাল মাহবুব কোরেশী এবং দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি সালাউদ্দিন শুভ।

কর্মশালায় বক্তারা বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে সঠিক তথ্য সংগ্রহ ও যাচাইয়ের পাশাপাশি দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা এবং পেশাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন নতুন সাংবাদিককে শুধু সংবাদ লেখা নয়, বরং বিষয় নির্বাচন, তথ্যের সত্যতা যাচাই, মাঠপর্যায়ে কাজ এবং সংবাদ উপস্থাপনের ক্ষেত্রেও নিয়মিত চর্চার মাধ্যমে নিজেকে দক্ষ করে তুলতে হবে। এ সময় সাংবাদিকতায় আগ্রহী তরুণদের বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং অভিজ্ঞ গণমাধ্যমকর্মীদের কাছ থেকে শেখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সাংবাদিকতায় আগ্রহী তরুণ-তরুণীদের জন্য শেখার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে অভিজ্ঞ গণমাধ্যমকর্মীদের সঙ্গে তরুণদের যোগাযোগ তৈরি এবং সাংবাদিকতার পেশায় প্রবেশের ক্ষেত্রে প্রয়োজনীয় ধারণা ও দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেও এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে সরাসরি প্রশ্ন করার পাশাপাশি প্রশিক্ষকদের কাছ থেকে নিজেদের আগ্রহ ও ভবিষ্যৎ কাজের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ নেন।

দিনব্যাপী প্রশিক্ষণ ও আলোচনা শেষে কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের মধ্যে সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

TCV/- মৌলভীবাজার

প্রকাশিত: ০৭:৫০:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬