মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তৌফিক হোসেন রাজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে (১৪ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়।
তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় রুজুকৃত মামলার এজাহার নামীয় আসামি। তিনি গ্রেফতার এড়াতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে আসছিলেন।
সূত্রে জানা গেছে, গ্রেফতার এড়াতে তিনি সাংবাদিক পরিচয়ে বিভিন্ন সময় নিজেকে আড়াল করে চলছিলেন। তবে পুলিশি গোয়েন্দা নজরদারির মাধ্যমে শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়।
রাজন নিজেকে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক বলে দাবি করে আসছিলেন।















