বাংলাদেশ ১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শমশের নগর রোড ব্যবসায়ী আহবায়ক কমিটি গঠন: মতিন বকশ আহ্বায়ক, আলকাছ ও জিল্লুর যুগ্ম আহ্বায়ক

শমশের নগর রোডের ব্যবসায়ীদের ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে স্থানীয় মামার বাড়ি রেস্টুরেন্টে এক সাধারণ সভার মাধ্যমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

গত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী মতিন বকশ-কে আহ্বায়ক এবং জিল্লুর রহমান ও আলকাছ আহমেদ-কে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

সভায় উপস্থিত সকলের সম্মতিতে নিম্নলিখিত ১৫ জন সম্মানিত সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন:
১. তনজু খান
২. কামাল উদ্দিন
৩. মো. আজির উদ্দিন
৪. প্রদীপ পাল
৫. মাহমুদ হাসান
৬. আব্দুল হামিদ পারভেজ
৭. আব্দুল আজিজ
৮. মোস্তাফিজুর রহমান
৯. ফয়ছল আহমেদ
১০. মো. হোসাইন আহমেদ (সাংবাদিক)
১১. শশাংক পাল
১২. মো. হোসাইন
১৩. লোকমান আহমেদ
১৪. মো. শিপন

গত কমিটির সাধারণ সম্পাদক বদরুল ইসলাম সভাটি পরিচালনা করেন এবং বিদায়ী কমিটির সভাপতি হিসেবে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক মতিন বকশ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. জিল্লুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অনু মিয়া।

কমিটি গঠনের পাশাপাশি সভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে শমশের নগর রোডের সকল সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
সভার শেষে অসুস্থ রুবেল আহমেদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই নতুন কমিটি শমশের নগর রোডের ব্যবসায়িক কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :

প্রকাশিত: ১১:১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫