বাংলাদেশ ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীতে অধ্যাপক আজিজ কিবরিয়ার উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক অধ্যাপক আজিজ আহমদ কিবরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় আজ শনিবার (৪ জুলাই) শহরের আল-ফালাহ ইসলামিক একাডেমিতে তৃতীয় বারের মতো দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

শিবিরে আসা কয়েকশ রোগীকে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চোখের প্রাথমিক পরীক্ষা ও দৃষ্টিশক্তি যাচাই করা হয়। পাশাপাশি ছানি, গ্লুকোমা ও চোখের প্রদাহসহ বিভিন্ন রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করে রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়া অপারেশন প্রয়োজন এমন রোগীদের তালিকাভুক্ত করা হয়েছে, যাদের পরবর্তীতে মৌলভীবাজারে নিয়ে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

আয়োজক অধ্যাপক আজিজ আহমদ কিবরিয়া জানান, “ধারাবাহিকভাবে তিন বছর ধরে এই ফ্রি চক্ষু শিবির আয়োজন করে আসছি। আজকের ক্যাম্পে প্রায় আটশত নারী-পুরুষ চিকিৎসা সেবা নিতে নিবন্ধন করেছেন। এ পর্যন্ত প্রায় ৪০ জন ছানি পড়া (ক্যাটারাক্ট) রোগী শনাক্ত হয়েছে। অবশিষ্ট সময়ে আরও যেসব রোগী শনাক্ত হবে, তাদের বিএনএসবি কর্তৃপক্ষের সহযোগিতায় মৌলভীবাজারে নিয়ে অপারেশন, লেন্স ও ওষুধপত্রসহ যাবতীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।”

তিনি এ মহৎ উদ্যোগে বিএনএসবি কর্তৃপক্ষ, আল-ফালাহ ইসলামিক একাডেমি এবং সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চক্ষু শিবির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নজরুল ইসলাম, মাওলানা নাজমুল ইসলাম, সমাজসেবক মোঃ আজিম উদ্দিন, নজরুল ইসলাম, লুৎফর রহমান আজাদি, এডভোকেট শাখাওয়াত হোসাইন, আশরাফুল ইসলাম, সাজিদ মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রকাশিত: ১০:১৯:১১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬