ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শাখার সভাপতি কাজী দাইয়ান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসাইন জুয়েল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সেক্রেটারি মোস্তাকিম আলী, প্রকাশনা সম্পাদক আরাফাত আহমদ, কলেজ সম্পাদক আব্দুল মুনিম , মৌলভীবাজার সরকারি কলেজ সভাপতি সায়েম আহমদ সিয়াম, সদর উপজেলা উত্তরের সভাপতি কুতুবউদ্দিন সহ ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ ও জনশক্তিরা।
তানজির হোসাইন জুয়েল তাঁর বক্তব্যে বলেন, ১৭৫৭ সালের পলাশীর প্রান্তরে সংঘটিত বিশ্বাসঘাতকতার মাধ্যমে উপমহাদেশে দীর্ঘ ঔপনিবেশিক শাসনের সূচনা হয়। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে দেশপ্রেম, নৈতিকতা ও আদর্শিক চেতনায় সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক পলাশী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, জাতির অগ্রযাত্রায় ইতিহাসের সঠিক শিক্ষা ও চর্চার কোনো বিকল্প নেই। তারা তরুণ সমাজকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এই মাত্র পাওয়া
পলাশী দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত
-
মৌলভীবাজার প্রতিনিধি:
- প্রকাশিত: ০৯:১৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- 12
জনপ্রিয়












