বাংলাদেশ ০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে সন্ত্রাসী ‘পীর আজাদ’ গ্রেফতার

মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী আজাদ পীরকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম।

গত ২৮ এপ্রিল ২০২৬ খ্রি. রাতে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারস্থ পাপড়িকা রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে আজাদ মিয়া ওরফে আজাদ আহমদ ওরফে পীর আজাদ (৪২), পিতা—মৃত ছইদ উল্লাহ, সাং—হিলালপুর, থানা ও জেলা—মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আজাদ পীরের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় খুন, ডাকাতি, অস্ত্র ও মারামারিসহ মোট ১২টি মামলা চলমান রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় ১০টি গ্রেফতারি পরোয়ানা মূলতবি রয়েছে। দীর্ঘদিন যাবৎ গ্রেফতার এড়ানোর লক্ষ্যে সে সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকা এবং সিলেট মেট্রোপলিটন এলাকায় আত্মগোপনে ছিল।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের-এর নেতৃত্বে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমান, এএসআই জাহিদুর রহমানসহ একটি বিশেষ টিম উক্ত অভিযান পরিচালনা করে।

মৌলভীবাজার সদর মডেল থানার এই বিশেষ টিম গত ২৭ এপ্রিল ২০২৬ খ্রি. হতে অভিযান শুরু করে। টানা দুই দিনের অভিযানের পর ২৮ এপ্রিল ২০২৬ খ্রি. রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয়

মৌলভীবাজারে সন্ত্রাসী ‘পীর আজাদ’ গ্রেফতার

প্রকাশিত: ১১:০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬