মৌলভীবাজারের রাজনগরে জাতীয় শিক্ষা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্কাউট ক্যাটাগরিতে সেরা শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন রাজনগর আইডিয়েল হাই স্কুলের সহকারী শিক্ষক মো. আব্দুল আজিজ।
সোমবার (২০এপ্রিল) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী ভূমি কর্মকর্তা ফারজানা হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার আলম, উপজেলা বিএনপির সভাপতি সেলন আহমদ, উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।















