বাংলাদেশ ০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার সরকারি কলেজ-এর সার্বিক অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রায় ২০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প

জেলার ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মৌলভীবাজার সরকারি কলেজ-এর সার্বিক অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রায় ২০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত এ প্রকল্পে নতুন একাডেমিক ভবন নির্মাণ, ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল স্থাপন এবং দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা শহীদ জিয়া অডিটোরিয়ামের সংস্কার অন্তর্ভুক্ত রয়েছে।

সংসদ সদস্য নাসের রহমান সম্প্রতি শিক্ষামন্ত্রীর কাছে প্রকল্প দ্রুত অনুমোদনের অনুরোধ জানান।
আবেদনে উল্লেখ করা হয়, ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি জেলার অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান হলেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম না থাকায় এর অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে একাধিক সমস্যা শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে।
কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস এখনো পুরনো টিন শেড ভবনে পরিচালিত হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য অস্বস্তিকর ও অনুপযুক্ত বলে উল্লেখ করা হয়। পাশাপাশি বিদ্যমান হোস্টেলগুলোও বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
এছাড়া ২০০৫ সালে নির্মিত ৫৫০ আসন বিশিষ্ট শহীদ জিয়া অডিটোরিয়ামটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ফলে সাংস্কৃতিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনায় সমস্যার সৃষ্টি হচ্ছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ইতোমধ্যে প্রায় ২০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরি করেছে বলে জানা গেছে। দ্রুত এ প্রকল্প অনুমোদন পেলে কলেজটির শিক্ষা পরিবেশ, অবকাঠামো এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

প্রকাশিত: ১১:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬