বাংলাদেশ ০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ১

মৌলভীবাজারে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার (৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ আহমদ (৩৫) রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের করতল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে তালতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সাথে মাসুদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রাখা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো আইনগত অভিযোগ পাওয়া গেলে সেই অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

মৌলভীবাজারে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ০৫:১৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬