বাংলাদেশ ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষে আস্থা রাখুন, উন্নয়ন নিশ্চিত করুন- রেজিনা নাসের

মৌলভীবাজার–রাজনগর (৩) আসনে রেজিনা নাসিরের উপস্থিতিতে ধানের শীষের পক্ষে প্রচারণা আরও গতি পেয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডে দিনভর গণসংযোগ ও ঘরে ঘরে প্রচারণা চালান বিএনপি মনোনীত প্রার্থী জনাব এম নাসের রহমান–এর সহধর্মিণী এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাবা রেজিনা নাসের।

এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ—নারী-পুরুষ, যুবক-প্রবীণ, সবাই ধানের শীষের পক্ষে এগিয়ে আসেন।

নির্বাচনী প্রচারনায় রেজিনা নাসের বলেন, “ধানের শীষ মানে গণতন্ত্রের প্রতীক, মানুষের অধিকার ফিরিয়ে আনার প্রতিশ্রুতি। মৌলভীবাজার–রাজনগরের উন্নয়ন ও বঞ্চনার অবসান ঘটাতে আজ ঐক্যবদ্ধ হতে হবে। নাসের রহমান এ এলাকার প্রকৃত উন্নয়নের স্বপ্ন দেখেন, আর সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের একটিমাত্র ভোটই পারে নতুন ইতিহাস তৈরি করতে।”

“আমরা কারও বিরুদ্ধে নয়—আমরা উন্নয়ন, সমতা, শান্তি ও মানুষের মর্যাদার রাজনীতি করি। খলিলপুরের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষ পৌঁছে দিন। ইনশাআল্লাহ, বিজয় আমাদের হবেই।”

প্রচারণাকালে তিনি স্থানীয় মানুষদের সমস্যা-অভিযোগ শোনেন এবং নাসের রহমানের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
ওয়ার্ডজুড়ে প্রচারণাটি ধানের শীষের পক্ষে দৃশ্যমান সাড়া তৈরি করে।

ট্যাগ :
জনপ্রিয়

ধানের শীষে আস্থা রাখুন, উন্নয়ন নিশ্চিত করুন- রেজিনা নাসের

প্রকাশিত: ০৬:১৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫