বাংলাদেশ ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার-৪ আসনে বাসদের এমপি প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসান

  • রাব্বি মিয়া
  • প্রকাশিত: ১১:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 154

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের প্রার্থী হিসেবে অ্যাডভোকেট আবুল হাসানের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় দলের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বাসদ মৌলভীবাজার জেলা শাখার এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য ও নোয়াখালী জেলা সমন্বয়ক কমরেড খায়ের ইমতিয়াজ মাসুদ দাউদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে বাসদ মৌলভীবাজার জেলা সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আবুল হাসানকে মৌলভীবাজার-৪ আসনের জন্য দলের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

মৌলভীবাজার-৪ আসনে বাসদের এমপি প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসান

প্রকাশিত: ১১:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫