বাংলাদেশ ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনগরে ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ কর্তৃক জুলাই আহতদের সম্মাননা প্রদান

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জুলাই গেজেটেড আহতদের ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ কর্তৃক সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় রাজনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উত্তরায় মাইলস্টোনের ঘটনায় এক মিনিট নীরবতা পালনের পর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

‘ওয়ারিয়র্স অফ জুলাই’-এর মৌলভীবাজার জেলা সদস্য সজিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা।

এতে উপস্থিত ছিলেন জুলাই গেজেটেড ও গেজেটেড ছাড়াও অন্য আহতরাও। এছাড়া ছিলেন রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবু রাইয়ান শাহীন, ওয়ারিয়র্স অফ জুলাই মৌলভীবাজার জেলার আহবায়ক মোঃ সাহাব উদ্দিন বাবলু, মুজাম্মিল ইসলাম লিকন, নাহিদ হাসানসহ ওয়ারিয়র্স জুলাই নেতৃবৃন্দ, রাজনগর উপজেলার সব স্কুলের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে গেজেটেড আহতদের সম্মাননা স্মারক দিয়ে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা অনুষ্ঠান সমাপ্ত করেন।

প্রকাশিত: ০২:১৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫