বাংলাদেশ ১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনগরে বন্যার পানিতে ভেসে আসা অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

মৌলভীবাজারের রাজনগরে বন্যার পানিতে ভেসে আসা অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার টেংরা ইউনিয়নের একামধু গ্রামের আনসার উদ্দিনের বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে রাজনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া লাশটি কয়েকদিন আগের হওয়ায় দেহের বিভিন্ন অংশ পচে গেছে এবং পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ধারণা, উজান থেকে বন্যার পানিতে ভেসে লাশটি এখানে এসেছে। কেউ কেউ মনে করছেন, এটি সীমান্তের ওপার থেকেও ভেসে আসতে পারে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

TCV/-

প্রকাশিত: ১০:১৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬