বাংলাদেশ ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারে বাজার মনিটরিং

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজারে যৌথভাবে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টায় শহরের পশ্চিম বাজার, কুসুমবাগ এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের।

এসময় প্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রাখতে বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

মনিটরিং কার্যক্রমে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামসহ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারে বাজার মনিটরিং

প্রকাশিত: ১০:৪০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬