বাংলাদেশ ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনগরে গৃহবধূর গলা কেটে হত্যাচেষ্টা আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন লিলি বেগম

মৌলভীবাজারের রাজনগরে গভীর রাতে ঘরে ঢুকে লিলি বেগম (৫৫) নামের এক গৃহবধূর গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গলায় প্রায় ১৬৫টি সেলাই নিয়ে বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুরিখাল গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। আহত লিলি বেগম পার্শ্ববর্তী সুনামপুর গ্রামের আশাব আলীর স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না। একাকী অবস্থায় লিলি বেগম ঘরে থাকাকালে কয়েকজন দুর্বৃত্ত টিনের দরজা ও জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে ঘর অন্ধকার করে ফেলে। অভিযোগ রয়েছে, হামলাকারীদের মধ্যে দুজন তাকে হাত-পা চেপে ধরে রাখে এবং অপর একজন ধারালো দা দিয়ে তার গলায় আঘাত করতে থাকে।

এ সময় লিলি বেগম প্রাণভিক্ষা চেয়ে চিৎকার করলেও হামলাকারীরা তাকে মৃত ভেবে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তার আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন এবং পরে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতের ছেলে আইনুদ্দিন জানান, হাসপাতালে নেওয়ার পর তার মা সংজ্ঞাহীন হওয়ার আগে হামলাকারীদের কণ্ঠস্বর শনাক্ত করার কথা জানিয়েছেন। তিনি দাবি করেন, পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে।

তার ভাষ্য অনুযায়ী, গ্রামের দুই ব্যক্তির ছেলেকে বিদেশ পাঠানোর বিষয়ে আর্থিক লেনদেন নিয়ে তাদের পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে কয়েকদিন আগে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তখন তাদের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে রাজনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

স্থানীয় ইউপি সদস্য মাসুক মিয়া বলেন,খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে আহত মহিলার খোঁজখবর নিয়েছি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি সুস্থ হলে হামলাকারীদের বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, গৃহবধূর গলা কাটার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনপ্রিয়

প্রকাশিত: ১০:৩৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬