বাংলাদেশ ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার সরকারি কলেজে ভর্তি পরীক্ষায় তথ্যও সহায়তা প্রধান করেছে ছাত্রশিবির ও ছাত্রদল

মৌলভীবাজার সরকারি কলেজে ২৫-২৬ সেশনের অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে পানি, কলমও শুকনো খাবার বিতরণ করেছে ছাত্রশিবির ও ছাত্রদল।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯ টায় মৌলভীবাজার সরকারি কলেজের ক্যাম্পাসে তথ্য ও সহায়তা কেন্দ্র স্থাপন করেছে এ দুটি ছাত্র সংগঠন। এতে তিন হাজার পরীক্ষার্থীদের মধ্যে কলম, পানিও শুকনো খাবার বিতরণ করা হয়।

এতে মৌলভীবাজার সরকারি কলেজ এবং জেলার ছাত্রদল ও ছাত্রশিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি কাজী দাইয়ান আহমদ বলেন, মৌলভীবাজার সরকারি কলেজের রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে সহ অবস্থানের সংস্কৃতি। আমরা দেখেছি অন্যান্য ছাত্র সংগঠন এই ভর্তি কার্যক্রমের সহায়তা করেছেন। এবং খুব সুন্দর পরিবেশে আমরা আমাদের কার্যক্রম পরিচালিত করেছি। আমরা আশা রাখবো মৌলভীবাজারে এবং মৌলভীবাজার সরকারি কলেজের এই পরিবেশ যাতে আজীবন বজায় থাকে। এবং রাজনৈতিক সৌহার্দ্যতা পূর্ণ ও সম্প্রীতির পরিবেশ যাতে সব সময় বজায় থাকে সেই প্রত্যাশা করছি।

মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ওয়ালালিদ আহসান চৌধুরী নাহিদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে মৌলভীবাজার সরকারি কলেজে একটি ভর্তি সহায়তা কেন্দ্রীয় আমরা স্থাপন করেছি। যাতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা খুব সহজেই তাদের রুম খুঁজে পাচ্ছেন। এবং তাদের জন্য আমরা ছাত্রদলের পক্ষ থেকে সৌজন্য উপহার হিসেবে কলম, বিশুদ্ধ পানিও সেলাইন রাখা হয়েছে। যেহেতু তিন হাজার শিক্ষার্থী এবার মৌলভীবাজার সরকারি কলেজে পরীক্ষা দিচ্ছে অনেকের পরীক্ষা কেন্দ্র পড়েছে অন্যান্য প্রতিষ্ঠানে। তারা ভুল করে এই কলেজে চলে আসছেন তাদেরকে সঠিক পরীক্ষা কেন্দ্রে পাঠানোর জন্য আমরা বাইকের ব্যবস্থা করেছি।

প্রকাশিত: ০৪:৫১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬