বাংলাদেশ ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জে একতা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দুইশ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে অসহায়, দুস্থ ও কর্মহীন দুইশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘একতা সমাজকল্যাণ পরিষদ’।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসব খাদ্যপণ্য বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি হিফজুর রহমান ফাহাদের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মোহিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এ এম জুয়েল মাদানীসহ কার্যকরি কমিটির নির্বাহী দায়িত্বশীল ও সদস্যরা।

সংগঠন সূত্রে জানা গেছে, বিতরণকৃত ইফতার সামগ্রীর প্যাকেজে ছিল ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল ও ১ কেজি চিনিসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য।

সভাপতির বক্তব্যে হিফজুর রহমান ফাহাদ বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ২০২১ সালে আমাদের এই সংগঠনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরই আমরা সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের এই মানবিক কাজে প্রবাসী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে।”

সংগঠনের উপদেষ্টা এ এম জুয়েল মাদানী বলেন, “একতা সমাজকল্যাণ পরিষদ কমলগঞ্জের একঝাঁক তরুণদের একটি মানবিক সংগঠন। শুধু রমজানে ইফতার বিতরণ নয়, বছরজুড়েই তাদের বিভিন্ন দ্বীনি ও সামাজিক কার্যক্রম চোখে পড়ে। তরুণদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই এলাকায় ধর্মীয়, সামাজিক ও মানবকল্যাণমূলক নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

ট্যাগ :
জনপ্রিয়

কমলগঞ্জে একতা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দুইশ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১১:৫৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬