সিলেটের ওসমানীনগরে আবারও ঘটল সড়ক দুর্ঘটনা। শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাক্ষ্মণগ্রাম এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও ২জন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছেন।
জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী ট্রাকের সঙ্গে ওসমানীনগরের ব্রাক্ষ্মণগ্রাম (কসরতল) এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও ২জন। তবে এখনও নিহতদের নাম পরিচয় জানা যায় নি।
ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, আজ শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় তেলবাহী ট্রাক (পদ্মা) উল্টোপথে গিয়ে সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ৪ জন নিহতের খবর জানা গেছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রেরণ করেছেন।
TCV/- ওসমানীনগর












