মৌলভীবাজারের কুলাউড়ার একটি স্কুলে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন সিলেট জেলা ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ভাতাইয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস বাড়ির পাশের ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন। পরে শহীদ মিনারে শেখ মুজিবের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ওই কর্মসূচির ছবি ও ভিডিও ধারণ করে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করলে বিষয়টি পুলিশের নজরে আসার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জান্নাতুল ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
TCV/- কুলাউড়া










