বাংলাদেশ ০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

মৌলভীবাজার ইসলামিক সোসাইটি পরিচালিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ মোস্তফা একাডেমীর উদ্যোগে ১ম সাময়িক পরিক্ষার ফলাফল,অভিভাবক সমাবেশ,মে মাসের ছাত্র-ছাত্রীদের সর্বোচ্চ উপস্থিতি ও শিক্ষকবৃন্দের সেরা পারফরম্যান্স পুরস্কার বিতরণী অদ্য ১১ জুন , বৃহস্পতিবার , সকাল ১১ টায় প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
একাডেমির প্রিন্সিপাল মো: ইয়ামীর আলীর সভাপতিত্বে ও একাডেমির সিনিয়র শিক্ষক ইনামুল হক ইমনের উপস্থাপনায় প্রাণবন্ত এ অনুষ্ঠানে সূরাতুল ফাতেহা অর্থসহ কোরআন তেলাওয়াত করেন আব্দুল হাদি আমীন ।ইসলামী সংগীত পরিবেশনা করেন সামিউল আলিম শাহী।শিক্ষকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক রাশিদা আহমেদ আখন্দ।
অভিভাবকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আহাদ,সুজা আহমেদ, লিজা বেগম।মেহমানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব দেওয়ান পারওয়াজ
আহমদ চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো: মহসিন হাসান,আমিন আহমদ চৌধুরী, সেলিম খানসহ শতাধিক অভিভাবকবৃন্দ । অনুষ্ঠান শেষে ১ম সাময়িক পরিক্ষায় A+ প্রাপ্ত ২৭ জনকে পুরস্কার,মে মাসে সর্বোচ্চ উপস্থিত ৪৩ জন ছাত্র-ছাত্রী ও সেরা পারফরমেন্সের জন্য ৭ জন শিক্ষককে পুরস্কৃত করা হয়। সভাপতির বক্তব্যে একাডেমির প্রিন্সিপাল সংক্ষিপ্ত বক্তব্যে বর্তমান সমাজ ব্যবস্থার চিত্র তুলে ধরে বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা আজ খুবই গুরুত্বপূর্ণ জাতি আজ প্রতিটি পদে পদে উপলব্ধি করতে পারছে। তিনি অভিমত ব্যক্ত করেন,নৈতিক শিক্ষা সম্পন্ন একটি নতুন প্রজন্ম তৈরির পরিপূর্ণ কারিকুলাম রয়েছে শাহ মোস্তফা একাডেমিতে। অনুষ্ঠানের সভাপতি পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানান ও আগামী পরীক্ষায় ভালো প্রস্তুতির জন্য নিয়মিত ক্লাস করার প্রতি মনোযোগ দেয়ার আহ্বান জানান।

প্রকাশিত: ০১:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬