বাংলাদেশ ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় এলে নারীদের দেওয়া হবে ফ্যামিলি কার্ড: রেজিনা নাসের

“বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে নারীদের স্বাবলম্বী করা সম্ভব হবে।”
এমন প্রতিশ্রুতি দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও এম নাসের রহমানের সহধর্মিণী রেজিনা নাসের।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ইলাছপুরে অনুষ্ঠিত নির্বাচনী সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।

মহিলা সমাবেশে রেজিনা নাসের বলেন, “নারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের ক্ষমতায়ন ছাড়া সমাজ ও অর্থনীতির অগ্রগতি সম্ভব নয়। তাই নারীর স্বার্থে সঠিক ভোট দিতে হবে।”
স্থানীয় নারী ও যুব সমাজ এই পদক্ষেপকে ইতিবাচকভাবে স্বাগত জানান। তারা নির্বাচনে ধানের শীষ প্রতীকের জন্য সমর্থন প্রকাশ করেন এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেয়ার অঙ্গীকার করেন।

জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় এলে নারীদের দেওয়া হবে ফ্যামিলি কার্ড: রেজিনা নাসের

প্রকাশিত: ০৮:১৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬