বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌর শাখার উদ্যোগে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসাধারণের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে ৫ হাজার রোজাদার অংশ গ্রহন করেন।
পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মুর্শেদ আহমদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য জননেতা মো: আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, জেলা সেক্রেটারী প্রিন্সিপাল ইয়ামীর আলী, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আয়েছ আহমদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শাহ মো: আলাউদ্দিন, মাওলানা শেখ মো: আব্দুল হক, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম ও শহর শিবিরের সভাপতি কাজী দাইয়ান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, পৌরসভা পেশাজীবি বিভাগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরী।
বিশাল ইফতার মহফিলে জামায়াত নেতৃবৃন্দ সহ বিএনপি ও এনসিপি’র নেতৃবৃন্দ, চিকিৎসক, সাংবাদিক, এডভোকেট, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবি, শ্রমিক সহ বিভিন্ন পর্যায়ের লোক উপস্থিত ছিলেন।
এই মাত্র পাওয়া
মৌলভীবাজার পৌর জামায়াতের বিশাল ইফতার মাহফিল
-
মৌলভীবাজার প্রতিনিধি:
- প্রকাশিত: ১১:২৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- 13
জনপ্রিয়











