বাংলাদেশ ১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফুলতলীর প্রভাব নেই জুড়ী-বড়লেখায়, প্রার্থী হারিয়েছেন জামানত

গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জামানত হারিয়েছেন বহুল আলোচিত-সমালোচিত ফুলতলীর প্রার্থী মুফতি বেলাল আহমদ।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে ফুলতলীর আল-ইসলাহ সমর্থিত স্বতন্ত্র এই প্রার্থী কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৪৫৮ টি ভোট।

নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বড়লেখা ও জুড়ী উপজেলার মোট ১১৩টি ভোটকেন্দ্রে ১ লাখ ৯৪ হাজার ১৩৭টি ভোট সংগ্রহ হয়েছে। নিয়ম অনুযায়ী, জামানত ফেরত পেতে হলে মোট প্রদত্ত ভোটের আট ভাগের একভাগ ভোট সংশ্লিষ্ট প্রার্থীর প্রতীকে পড়তে হয়। সে হিসেবে জামানত রক্ষা করতে প্রত্যেক প্রার্থীর ন্যূনতম ২৪ হাজার ২৬৮ ভোট প্রয়োজন ছিল।

ফুলতলীর মুফতি বেলাল আহমদ প্রয়োজনীয় ভোট সংগ্রহ করতে না পারায় তিনি নির্বাচনী জামানত হারিয়েছেন। মুফতি বেলাল ছাড়াও এই আসনে জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন লাঙল প্রতীক নিয়ে ১ হাজার ৩৭৫ ভোট, গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত প্রার্থী আব্দুন নুর তালুকদার ট্রাক প্রতীক নিয়ে ২১৯ এবং গণফ্রন্ট মনোনীত প্রার্থী মো. শরীফুল ইসলাম মাছ প্রতীকে পেয়েছেন ১৭৪ ভোট। নির্বাচনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, প্রয়োজনীয় ভোট না পাওয়ায় এসব প্রার্থীর জামানত বাতিল হয়েছে।

উল্লেখ্য, মৌলভীবাজার-১ আসনে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন মিঠু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৮,২৮২ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৮৩,০১৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে। নির্বাচনের এই ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, প্রধান দুই রাজনৈতিক শক্তির লড়াইয়ে অন্য প্রার্থীরা ভোটের মাঠে তেমন কোনো প্রভাবই ফেলতে পারেননি।

প্রকাশিত: ১২:৩৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬