বাংলাদেশের সঙ্গে অবিচার: পাকিস্তানের জোরালো সমর্থন
ভারতের নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ভারতের নিরাপত্তা সংক্রান্ত শঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আইসিসি যে শর্ত আরোপ করেছিল তা প্রত্যাখ্যান করায় এবার বাংলাদেশের অংশগ্রহণ সম্ভব হচ্ছে না। বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভী এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনা অবিচার এবং আইসিসির দ্বিমুখী নীতি হিসেবে আখ্যায়িত করেছেন। লাহোরে তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে অবিচার করা হচ্ছে। আইসিসির দ্বিমুখী নীতি থাকতে পারে না। ভারত ও পাকিস্তানের জন্য বিশেষ ‘হাইব্রিড মডেল’ থাকলে বাংলাদেশের জন্য কেন নয়? কোনো দেশ অন্য দেশকে নির্দেশ দিতে পারে না।”
নাকভী জানিয়েছেন, প্রধানমন্ত্রী দেশে ফেরার পর তারা সিদ্ধান্ত নেবেন, সেই অনুযায়ী তারা বিশ্বকাপ থেকে সরে যাওয়ার বিষয়টি বিবেচনা করবেন। তিনি বলেন, “প্রথমে সিদ্ধান্ত আসুক; আমাদের কাছে প্ল্যান এ, বি, সি, ডি সবই প্রস্তুত।”
এই টানাপোড়েনের সূত্রপাত হয় বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেয়ার পর। মূলত কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির কারণে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। এরপর থেকে বাংলাদেশ দল পাঠানো নিয়েও বিসিবি শঙ্কিত হয়ে পড়ে। প্রতিক্রিয়া হিসেবে তারা ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়।
শুধু তাই নয়, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে আইপিএলের সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে।