বাংলাদেশ ০৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়াকে সিটি করপোরেশন ও যমুনায় দ্বিতীয় সেতু নির্মাণে প্রতিশ্রুতি জামায়াত আমীরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যেসব প্রস্তাব যৌক্তিক, সেগুলো বাস্তবায়নে জামায়াত দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আশ্বাস দিয়ে বলেন, ভবিষ্যতে দায়িত্ব পাওয়ার সুযোগ এলে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে এবং যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা হবে।

শনিবার (২৪ জানুয়ারি) বগুড়ার আলতাফুন্নেছা মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বগুড়ার ক্রীড়াঙ্গনের অবস্থা তুলে ধরে জামায়াত আমীর বলেন, শহীদ চান্দু স্টেডিয়াম বর্তমানে চরম অবহেলার মধ্যে রয়েছে। এই মাঠের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে এবং আবারও আন্তর্জাতিক পর্যায়ের খেলা আয়োজন করা হবে। প্রয়োজনে সম্মানের সঙ্গে জীবন উৎসর্গ করবো, তবুও বগুড়ার ক্রীড়া ঐতিহ্য ধ্বংস হতে দেওয়া হবে না।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই লুণ্ঠিত অর্থ ফিরিয়ে এনে জনগণের কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।

তিনি আরও বলেন, চাঁদাবাজির কারণে আজ কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। জামায়াতের ইতিহাসে চাঁদাবাজির কোনো নজির নেই। আমরা একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।

যুব সমাজকে উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে অলস করে তুলতে চাই না। বরং কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পকারখানা গড়ে তুলে তাদের স্বাবলম্বী করতে চাই।

নারী নিরাপত্তার বিষয়ে তিনি দৃঢ় অবস্থান তুলে ধরে বলেন, জামায়াতে কোনো লম্পট বা অপরাধীর স্থান নেই। নারীরা পূর্ণ নিরাপত্তার সঙ্গে কর্মস্থলে যাতায়াত করতে পারবেন—এ নিশ্চয়তা দেওয়া হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে ডা. শফিকুর রহমান বগুড়ার পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন এবং তাদের হাতে প্রতীক তুলে দিয়ে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

তিনি বলেন, অতীতের মতো প্রতারণামূলক প্রতিশ্রুতি আমরা দেব না। সততা ও নিষ্ঠার মাধ্যমে দেওয়া প্রতিটি কথা বাস্তবায়ন করা হবে।

সমাবেশে বগুড়া জেলা ও মহানগর জামায়াতের শীর্ষ নেতাদের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

প্রকাশিত: ০৩:৫০:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬