বাংলাদেশ ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাওলানা বাবুনগরীর বক্তব্যকে ‘অসত্য ও মনগড়া’ আখ্যা দিয়ে জামায়াতের প্রতিবাদ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, ১৫ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাবের প্রথম পাতায় ‘জামায়াত সরকারে আসতে পারলে কওমী, দেওবন্দী ও সুন্নিয়াত মাদরাসার অস্তিত্ব রাখবে না’ শিরোনামে মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর যে বক্তব্য প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, মনগড়া ও ভিত্তিহীন। তিনি আরও বলেন, একজন বরেণ্য আলেমের মুখে এমন ভিত্তিহীন মন্তব্য শোভা পায় না।

জামায়াতের এই নেতা জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও ইসলামী ধারার রাজনৈতিক দল। প্রতিষ্ঠার পর থেকেই তারা অসংখ্য মসজিদ, মাদরাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করে ইসলামের খেদমত করে আসছে। তিনি বলেন, জামায়াতের বহু নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী কওমী মাদরাসা প্রতিষ্ঠার মাধ্যমে দীনি খেদমতে নিয়োজিত। জামায়াতের কোনো নেতা বা কর্মী কওমী, দেওবন্দী বা সুন্নিয়াত মাদরাসার বিরোধিতা করেছেন, এমন কোনো প্রমাণ নেই।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জামায়াতের দুইজন মন্ত্রী ক্ষমতায় ছিলেন উল্লেখ করে জুবায়ের বলেন, ওই সময়ও তারা কওমী, দেওবন্দী ও সুন্নিয়াত মাদরাসার বিরোধিতা করেননি। বরং এসব মাদরাসাকে মুক্তহস্তে সাহায্য-সহযোগিতা করেছেন। এতেই প্রমাণ হয়, মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর আশঙ্কা অসত্য ও অমূলক। জুবায়ের বলেন, এ ধরনের প্রোপাগান্ডা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

তিনি সংশ্লিষ্ট সকলকে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অসত্য ও মনগড়া মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সাথে তিনি দৈনিক ইনকিলাব কর্তৃপক্ষকে এই প্রতিবাদটি যথাযথভাবে প্রকাশ করে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসনের আহ্বান জানান।

প্রকাশিত: ০৮:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫