বাংলাদেশ ০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিবগঞ্জে অটোরিকশা-ভটভটির সংঘর্ষে শিশু নিহত, আহত ৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মো. জুনায়েদ আলী নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আহত হয়েছে অন্তত ৬জন।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের ধোবড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের সানাউল্লাহর ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে সোনামসজিদ এলাকা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি শিবগঞ্জ বাজারে যাচ্ছিল। এ সময় ধোবড়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় জুনায়েদ।

আহত ৬ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুনজিলা আক্তার জুই জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এ ঘটনায় ভটভটিটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে ।

প্রকাশিত: ০৫:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬