বাংলাদেশ ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরান যু/দ্ধে/র এক সপ্তাহে মধ্যপ্রাচ্যে ১৯০ শিশুর মৃ/ত্যু: ইউনিসেফ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যজুড়ে। ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, ক্রমবর্ধমান এই সামরিক উত্তেজনার মারাত্মক প্রভাব পড়ছে শিশুদের ওপর। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে বলা হয়, শিশুরা যুদ্ধ শুরু করে না, কিন্তু তাদের চড়া মূল্য দিতে হয়, যা অগ্রহণযোগ্য।

বিবৃতিতে বলা হয়, সপ্তাহান্তে সামরিক উত্তেজনা বাড়ার পর থেকে এই অঞ্চলে ১৯০ জনেরও বেশি শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইরানে ১৮১ জন, লেবাননে সাতজন, ইসরাইলে তিনজন এবং কুয়েতে একজন শিশু রয়েছে।

বিবৃতিতে এই অঞ্চলের শিশুদের রক্ষা করার আহ্বান জানানো হয়।

প্রকাশিত: ০২:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬