বাংলাদেশ ০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হান্নান মাসউদের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে বিএনপির প্রতিক্রিয়া

বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছে বলে হান্নান মাসউদের দাবি মিথ্যা বলে অভিযোগ করেছে হাতিয়া উপজেলা বিএনপি। রোববার দুপুরে হাতিয়া উপজেলা বিএনপির নির্বাচনি অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই অবস্থান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মাসউদুর রহমান বাবর। তিনি বলেন, আবদুল হান্নান মাসউদ গতকাল (২৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন যে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। কিন্তু তার দলীয় শতাধিক নেতাকর্মীর মধ্যে কেউ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। তাছাড়া যাদেরকে বিএনপির সদস্য বলে এনসিপিতে যোগদান দেখানো হয়েছে, তারা প্রকৃতপক্ষে বিএনপির সদস্য নয়। বরং তারা মূলত পতিত আওয়ামী লীগের সুবিধাভোগী। এইভাবে হান্নান মাসউদ সংবাদ সম্মেলনে বিএনপির সদস্য হিসেবে যাদের পরিচয় দিয়েছেন, তা মিথ্যাচার ছাড়া কিছুই নয়।

মাসউদুর রহমান বাবর আরও বলেন, হান্নান মাসউদ নব্বই ভাগ ভোটের প্রমাণ দেখানোর চেষ্টা করছেন। তাহলে কি তিনি শেখ হাসিনার মতো ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা চালাবেন? এমন দুঃসাহস হাতিয়ার সাধারণ জনগণ প্রতিহত করবে। মিথ্যাচার ও গুজবের বিরুদ্ধে বিএনপি সবসময় সক্রিয় অবস্থানে থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবদুর রব, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, সদস্য সচিব মো. ফাহিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক নজরুল ইসলাম আদনান, সদস্য সচিব সুমন তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আবদুল হালিম, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু, সদস্য সচিব মো. ফরহাদ মাহমুদ, দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান প্রমুখ।

প্রকাশিত: ০৫:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬