বাংলাদেশ ০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভোট না দিলে দেখে নেওয়ার হুমকি-বিএনপি নেতা কর্মীদের

ভোট না দিলে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির কয়েকজন নেতাকর্মীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন জয়পুরহাটের ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাইদ। তিনি এ ধরনের বক্তব্যকে সরাসরি ভয়ভীতি প্রদর্শন এবং নির্বাচনী আচরণবিধির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর এলাকায় গণসংযোগকালে জামায়াতে ইসলামীর এই প্রার্থী বলেন, ভোট প্রদান করা বা না করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। ভোট না দিলে শাস্তি দেওয়ার হুমকি গণতন্ত্রের পরিপন্থী, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। তিনি সতর্ক করে বলেন, ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করলে তার ফল শুভ হবে না।

ফজলুর রহমান সাইদ আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি ভয়ভীতি, চাপ কিংবা সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে জনগণই তার উপযুক্ত জবাব দেবে। তিনি বলেন, “আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাসী।”

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী এলাকায় যেন কোনো ধরনের হুমকি, চাপ বা সহিংসতা না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “ভয়কে দূরে সরিয়ে সাহসের সঙ্গে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন। জনগণের ভোটাধিকার রক্ষায় আমরা রাজপথে থাকব।”

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, জেলা পেশাজীবী পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা আমীর মাওলানা সুজাউল ইসলাম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, বাগজানা ইউনিয়ন আমীর মাওলানা তৌফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে সচেতন মহলের অভিমত, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলের সংযত আচরণ করা জরুরি। শান্তিপূর্ণ পরিবেশ বজায় না থাকলে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

প্রকাশিত: ১০:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬