বাংলাদেশ ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রশিবিরের আয়োজনে সিরাতুন্নবী (স:) উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার আয়োজনে সিরাতুন্নবী (স:) উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ ননভেম্বর) সকাল ১০ টায় চমুহনা সংলগ্ন শিবিরের অফিসে এই আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ২০ জনকে পুরস্কৃত করা হয় এবং বাকিদেরকে সান্তনা পুরস্কার দেওয়া হয়।

মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজে দাইয়ান আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সিলেট মহানগর সভাপতি ও বিশিষ্ট দায়ী মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার। বিশেষ অতিথি ছিলেন, ছাত্রশিবিরের সিলেট মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু। আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার শহর শাখার অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, এইচআরডি সম্পাদক মুস্তাকিম আলী, প্রকাশনা সম্পাদক তানভীর আহমেদ, সাহিত্য সম্পাদক জিয়াউর রহমান সহ অন্যান্য।

মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার বলেন, আমি আপনাদের সবাইকে বেশি বেশি লেখার প্রতি আহ্বান করব। লেখা হচ্ছে নিঃসঙ্গের সাথী, যার কোন সঙ্গী নাই তিনি ইচ্ছা করলে লেখালেখির মাধ্যমে টাইমটাকে ইউটিলাইজ করতে পারেন। লেখা মানুষের মন মানসিকতাও চিন্তাকে প্রভাবিত করে। আমরা আমাদের স্কুল কলেজে রচনা বলতে কি শিখেছি, স্কুল কলেজে বলা হয় রচনা লিখলে ১০-১৫-২০ মার্ক পাবে। আমরা গাইডের ও বইয়ের উপর ভিত্তি করে হুবহু যা লিখি তার ওপরই বেশি মার্ক দেওয়া হয়। হওয়ার কথা কি আর হচ্ছে কি। রচনা মানে তৈরি করা, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কিছু তৈরি করে লেখার নাম হচ্ছে রচনা। হুবহু একটা জিনিসকে মুখস্ত করার নামটা আসলে রচনা না। আমাদের সবাইকে লেখালেখির মাধ্যমে নিজের সৃজনশীলতাকে বিকশিত করতে হবে।

প্রকাশিত: ০৬:৫৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫