মৌলভীবাজারে ব্যারিস্টার এম লিয়াকত আলী ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয়া হয়।
ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এম সওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার এম লিয়াকত আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার এম লিয়াকত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সেক্রেটারি প্রফেসর শাহ আবদুল অদুদ, শ্রীমঙ্গল সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. রফি উদ্দিন।
এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা আইনজীবী ফোরামের সদস্য এড. সাইদ আহমদ আদনান, ইউআরসি ইন্সট্রাক্টর মো. জাকির হোসেন, সি. শিক্ষক আশরাফুল আলম, অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, সাবেক ইউপি চেয়ারম্যান শামীম আহমদ, শিক্ষক মো. জহির খান, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলাম,
বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট, কলম, কলেজ ব্যাগ ও সনদ তুলে দেওয়া হয়।
















