বাংলাদেশ ০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম উত্তীর্ণদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

মৌলভীবাজারের জুড়ীতে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে আল-ফালাহ ইসলামিক একাডেমির হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার সভাপতি এমরান হোসাইন মনিয়ার এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি এম. আব্দুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সভাপতি এম ফরিদ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি আজিম উদ্দিন, সাবেক মৌলভীবাজার শহর সভাপতি আশরাফুল ইসলাম, জেলা অফিস সম্পাদক তোফাজ্জল হোসাইন, জেলা কলেজ সম্পাদক তারেক রহমান, জেলা সাহিত্য সম্পাদক আব্দুল ওয়াহিদ এবং জেলা প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবির জুড়ী পূর্ব শাখার সভাপতি রুমেল আহমদ, জুড়ী দক্ষিণ শাখার সভাপতি নাজমুল ইসলাম, জাবির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকেই আগামী দিনের নেতৃত্ব দিতে হবে। এজন্য তাদের নৈতিকতা, আদর্শ ও জ্ঞানে সমৃদ্ধ হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও উপহার তুলে দেওয়া হয়।

প্রকাশিত: ০৬:০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫