মৌলভীবাজারের রাজনগরে স্বাস্থ্যসেবা বঞ্চিত দরিদ্র ও সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ‘মরহুম শাহ্ হাছন আলী ট্রাস্ট’-এর উদ্যোগে এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) উপজেলার উত্তরভাগ ইউনিয়নের শাহ সুলেমান আলীর বাড়িতে সকাল ১০টা থেকে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু চিকিৎসা গ্রহণের সুযোগ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব এবং আইসিটি অধিদপ্তরের সাবেক মহা পরিচালক বনমালী ভৌমিক।
পাবলিক হেলথ্ রিসার্চার ও কমিউনিটি প্যারামেডিক শাহ্ ছাবির আলীর সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিএনএসবি আই হসপিটাল সেক্রেটারী ডা: সাদিক আহমদ, রাজনগর সরকারি ডিগ্রী কলেজ সাবেক অধ্যক্ষ মো: জিলাল উদ্দিন, বিমলাচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, সমাজসেবক নজরুল ইসলাম, রাখি ভৌমিক, ডা. সব্যসাচী, ডা. আল বেরুনি, সাজ্জাদুর রহমান শিমুল, রাজনগর ফায়ার সার্ভিস ইনচার্জ আলী হোসেন, সাংবাদিক তুহিনুর রশিদ জুবায়ের প্রমুখ।
ক্যাম্পে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হসপিটাল এর সহযোগিতায় চক্ষু চিকিৎসার পাশাপাশি সাধারণ স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। এসময় ৪০ জন রোগির চোখের ছানি অপারেশনের জন্য পাঠানো হয়।
















