এই বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে মৌলভীবাজারে এবার ভয়াবহ বিপর্যয় ঘটেছে। সারা জেলার ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ১৪,০৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৬,৩০৮ জন। এর মধ্যে পাস করতে ব্যর্থ হয়েছে ৭,৭৪৮ জন পরীক্ষার্থী।
গত বৃহস্পতিবার শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী মৌলভীবাজার জেলার এইচ এস সি ও সমমান পরীক্ষায় পাশের হার ৪৪.৮৮%, যা গত বছর ছিল ৪৫.৮০% ।
মৌলভীবাজার সদর উপজেলায় প্রতিষ্ঠান ৯টির মধ্যে মোট পরীক্ষার্থী ৪৩০৭ জন। পাস করেছে ২১৭২জন। ফেল ২১৩৫ জন। জিপিএ ৫ পেয়েছে ৮৭ জন। পাসের হার শতকরা ৫০.৪২।
রাজনগর উপজেলার ৪টি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৭৮০ জন। পাস করেছে ২২৭ জন। ফেল করছে ৫৫৩ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন। পাসের হার শতকরা ২৯.১০।
কুলাউড়া উপজেলায় ১৫টি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২২৫০ জনের মধ্যে পাস করেছে ১১০১ জন, ফেল করছে ১১৪৯ জন। জিপিএ ৫ পেয়েছে ১৯ জন। পাসের শতকরা হার ৪৮.৯৩।
জুড়ী উপজেলায় ৪টি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৮৬০ জন, এরমধ্যে পাস করেছে ৪২০ জন। ফেল করেছে ৪৪০জন। জিপিএ ৫ পেয়েছে ৭ জন। পাসের শতকরা হার ৪৮.৮৩।
বড়লেখা উপজেলায় ছয়টি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ১৮৩১জন, পাস করেছে ৬৯১ জন। ফেল করছে ১১৪০ জন ও জিপিএ ৫ পেয়েছে ৮ জন। পাসের শতকরা হার ৩৭.৭৩।
শ্রীমঙ্গল উপজেলায় ৮টি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ১৯৭৩ জন। পাস করেছে ৯৫৮ জন। ফেল করছে ১০১৫ জন। জিপিএ ৫ পেয়েছে ৫২ জন। পাসের শতকরা হার ৪৮.৫৫।
কমলগঞ্জ উপজেলা ৬টি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২০৫৫জন। পাস করেছে ৭৩৯ জন। ফেল করছে ১৩১৬ জন। জিপিএ ৫ পেয়েছে ২৫ জন। পাসের শতকরা হার ৩৫.৯৬।
















