বাংলাদেশ ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলের বিএনপির সাতটি ইউনিয়নের আহ্বায়ক কমিটি অনুমোদন

  • রাব্বি মিয়া
  • প্রকাশিত: ০৫:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • 111

দীর্ঘ মতবিরোধের কারণে স্থগিত থাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির অবশিষ্ট সাতটি ইউনিয়নের আহ্বায়ক কমিটি অবশেষে অনুমোদন পেয়েছে। কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে কয়েক দফা আলোচনা শেষে এই কমিটিগুলো গঠন করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টাব্যাপী এই বৈঠক চলে মৌলভীবাজার বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে। বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউস।

সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন।

জেলা নেতারা জানান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির প্রাথমিক কাঠামো গঠনের পর মাত্র দুইটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি করা সম্ভব হয়েছিল। পরবর্তী সময়ে মতপার্থক্যের কারণে বাকি সাতটি ইউনিয়নের কমিটি আর এগোয়নি। কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে টানা আলোচনার পর ঝুলে থাকা ইউনিয়নগুলোর কমিটি ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত করা হয়।

প্রত্যেক ইউনিয়নে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং তিনজন করে নেতাকে স্বাক্ষর ক্ষমতা দেওয়া হয়েছে।

অনুমোদিত ইউনিয়নভিত্তিক দায়িত্বশীলরা হলেন— ১নং মির্জাপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক  আব্দুল আউয়াল, যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল মুহিত নিলু,সদস্য: মাহমুদ আলী।
২নং ভুনবীর ইউনিয়ন— আহ্বায়ক আব্দুল মতিন তালুকদার মহারাজ, যুগ্ম আহ্বায়ক চেরাগ উদ্দিন,
সদস্য দক্ষিণা রঞ্জন বিশ্বাস।
৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন— আহ্বায়ক হাজী আতাউর রহমান, যুগ্ম আহ্বায়ক আফজাল তরফদার, সদস্য মাহমুদুল হাসান ঝাড়ু।
৪নং সিন্দুরখান ইউনিয়ন— আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক হাজী মো. মকসুদ আলী, সদস্য শাখাওয়াত হোসেন মাস্টার।
৫নং কালাপুর ইউনিয়ন— আহ্বায়ক মো. আজিজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, সদস্য মো. আব্দুল মোছাব্বির।
৬ নং আশিদ্রোন ইউনিয়ন— আহ্বায়ক মো. শাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. লিটন মিয়া মেম্বার,
সদস্য মো. শামছুল হক।
৭নং কালিঘাট ইউনিয়ন— আহ্বায়ক মো. হারুনউর রশিদ, যুগ্ম আহ্বায়ক ইসমাইল মিয়া, সদস্য মিলন তাঁতী।

জেলা নেতৃবৃন্দ বলেন,দল পূনর্গঠনে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পুনরুজ্জীবিত ও রাজনৈতিক কর্মসূচি তৃণমূলে সক্রিয় করতে এসব কমিটি ভূমিকা রাখবে। মাঠ পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

শ্রীমঙ্গলের বিএনপির সাতটি ইউনিয়নের আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রকাশিত: ০৫:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫