বাংলাদেশ ০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজনগরে দুর্যোগ প্রশমন দিবসে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজনগর উপজেলায় সোমবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং দুর্যোগ বিষয়ক মহড়ার আয়োজন করা হয়।

​সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

​র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব নাহাজ খান, ফায়ার সার্বিস ইনচার্জ আলী হোসেন, রাজনগর পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল গোস্বামী প্রমুখ।

ট্যাগ :

রাজনগরে দুর্যোগ প্রশমন দিবসে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩:০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫