বাংলাদেশ ০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইম্পেরিয়াল মেডিকেল হাসপাতালের উদ্যোগে দুই সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

মৌলভীবাজারে ​ইম্পেরিয়াল মেডিকেল হাসপাতালের উদ্যোগে এবং The Tafida Raqeeb Foundation-এর সহযোগিতায় গত ২৯ সেপ্টেম্বর হতে ৭ অক্টোবর পর্যন্ত ৯ দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। যুক্তরাজ্য (ইউকে) এবং ইউরোপ থেকে আগত আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে এই ক্যাম্পে প্রায় ২,০০০ জন রোগীকে বিনামূল্যে উচ্চমানের চিকিৎসাসেবা প্রদান করা হয়।

​এই ক্যাম্পে নিউরো মেডিসিন, রেসপিরেটরি, মেডিসিন ও গাইনী বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রদান করেন। সাধারণ মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই ছিল এই শিবিরের মূল লক্ষ্য।

​মঙ্গলবার ক্যাম্পের শেষ দিনে এক সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইম্পেরিয়াল মেডিকেল হাসপাতালের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ম্যানেজিং ডিরেক্টর এম এ মুবিন খান।

এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর, ডা. প্রনব কান্তি দাস, ডা. জিল্লুল হক, নজরুল ইসলাম, সৈয়দ তোফাজ্জল হোসেন, তাওহীদ খান নাহিদ এবং শাহ ছাব্বির।

ট্যাগ :

প্রকাশিত: ১১:৪১:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫