রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির নবনির্বাচিত সভাপতি ও বিমলা চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল ওদুদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) উত্তরভাগ ইউনিয়নের ঐতিহ্যবাহী বিমলা চরণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত শিক্ষক-শিক্ষিকাদের মতবিনিময় সভায় এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উত্তরভাগ সামাজিক ফোরামের আহ্বায়ক শেখ মোয়াজ্জিম হোসেন জুয়েলের নেতৃত্বে সংগঠনের সদস্যবৃন্দ—মোঃ আব্দুল হান্নান, শামীম আহমেদ বাচ্চু, মোঃ পারভেজ মিয়া, মোঃ তাওহীদ হৃদয়, মোঃ জায়েদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বিমলা চরণ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা বৃন্দও উপস্থিত থেকে নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানান।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিক্ষা উন্নয়নে জনাব আব্দুল ওদুদের নেতৃত্ব রাজনগর উপজেলার মাধ্যমিক শিক্ষা অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।”
















