হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে চতুর্থ বারের মতো ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে উপজেলার বাদে ভুকশিমইল আদর্শ উচ্চ বিদ্যালয়ে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়ে সোমবার সমাপ্ত হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক হোসাইন আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এফরুল ইসলাম রুহিন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা: সাদিক আহমদ, কোষাধ্যক্ষ ইঞ্জিণিয়ার মোয়াজ্জেম হোসেন, কুলাউড়া থানার পুলিশ উপ-পরিদর্শক ও ভূকশিমইল ইউনিয়নের বিট অফিসার আল-আমিন, বাদে ভূকশিমইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ভুকশিমইল আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও: হাফিজুল ইসলাম, বাদে ভূকশিমইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাহিদুর রহমান এবং সংগঠনের উপদেষ্টা এম এস আলী সহ অনেকেই।
চক্ষু ক্যাম্পে এলাকার অসংখ্য রোগী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। বিশেষ করে ছানীপড়া ৪২জন রোগীকে সনাক্ত করে সম্পূর্ণ বিনামূল্যে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে অপারেশন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি রুহেল আহমদ, সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রাসেল, রাসেল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল কাদির, কোষাধ্যক্ষ আব্দুল আজিম রাফি, সাহিত্য সম্পাদক আব্দুল মোত্তালিব, প্রচার সম্পাদক শাহরিয়ার তাহমিদ। সিনিয়র সদস্য সায়েক আহমদ। সদস্য বদরুল ইসলাম, জুবায়ের আহমদ, মাহি আহমেদ, মো: উবায়দুল্লাহ, রায়হান আহমদ, ফাহিম আহমদ, মারজান আহমদ, নাজিম উদ্দিন, হাফিজ হানিফ, রফিকুল ইসলাম, রুমান আহমদ, রায়হান আহমদ, আব্দুল্লাহ আল রাফি, সাইদ আলম সাগর, সাইফুল ইসলাম ও জাবেদ আহমদ সহ অনেকেই।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চক্ষু সেবা প্রদান ছাড়াও স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিকরা হয়। হাকালুকি যুব সাহিত্য পরিষদের এই উদ্যোগকে স্থানীয়রা ব্যাপক প্রশংসা করেন।
















