বাংলাদেশ ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রিটকারি ঢাবির সেই নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ

  • রাব্বি মিয়া
  • প্রকাশিত: ০৪:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 127

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি প্রার্থীর বিরুদ্ধে রিট করা এক নারী শিক্ষার্থীকে শিবির নেতাকর্মীদের প্রকাশ্যে গণধর্ষণের হুমকি এবং সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হেনস্থার ঘটনায় সারা দেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের (সভাপতি পদপার্থী) ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদ এর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল আলম চৌধুরী শাহান, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইহাম মোজাহিদসহ বিপুল সংখ্যক কলেজ ছাত্রদলের নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, দেশের শিক্ষাঙ্গনে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে। যারা প্রকাশ্যে নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেয় কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হেনস্থা করে, তারা কেবল শিক্ষাঙ্গন নয়, পুরো জাতির জন্য কলঙ্ক। বক্তারা অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের কোথাও নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে হুমকি বা হেনস্থার ঘটনা ঘটলে ছাত্রদল রাজপথে কঠোর আন্দোলনে নামবে। প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

ট্যাগ :

রিটকারি ঢাবির সেই নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫