এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার সদর উপজেলা শাখা।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০ টায় সাইফুর রহমান অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২৫০ শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সাবেক সভাপতি হাফেজ তাজুল ইসলাম, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোরশেদ, সাবেক সভাপতি জিল্লুর রহমান, শহর শাখার অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দাওয়া সম্পাদক রোমান আহমদ, মানবসম্পদ সম্পাদক মুস্তাকিম আহমদ এবং সাহিত্য সম্পাদক ফয়সাল আহমদ।
এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ আবুল আলা মওদুদ এবং মৌলভীবাজার ইম্পিরিয়াল কলেজের শিক্ষক জায়েদ আহমদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার সদর উপজেলা উত্তরের সভাপতি সিয়াম আহমদের সভাপতিত্বে এবং ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার সদর উপজেলা দক্ষিণের সভাপতি কাউসার আহমদের সঞ্চালনায় এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের শিক্ষা জীবনে আরও সাফল্য অর্জনের জন্য উৎসাহিত করেন।















