রাজধানী’র উত্তরায় মাইলস্টোন হাই স্কুল অ্যান্ড কলেজের সাম্প্রতিক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বাদ এশা সোনার বাংলা আদর্শ ক্লাবের উদ্দ্যেগে হাজী গফুর মিয়া এতিমখানায় এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। ক্লাবের সভাপতি সাংবাদিক রিপন মিয়া, সহ-সাধারণ সম্পাদক কাওচার মিয়া, সহ- সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ইয়ারুফ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক ইমন মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সিতার আহমেদ, শিক্ষা সম্পাদক রাজন আহমেদ সহ প্রমুখ।
সভায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য মোনাজাত করেন সামছুল ইসলাম, শিক্ষক-হাজী গফুর মিয়া এতিমখানা ।














