বাংলাদেশ ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীসহ ৪ বিভাগে আবারো অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা

ছবি সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (৯ জুলাই) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, ৯ জুলাই সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উল্লেখিত বিভাগগুলোতে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে। এর ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে। একইসাথে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, এর আগে ৮ জুলাই সকালেও এই চারটি বিভাগে একই ধরনের বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছিল।

এদিকে, টানা বৃষ্টির প্রভাবে ফেনীর নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১৪টি স্থানে বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, যার কারণে হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। অনেক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং ফেনী শহরেও জলাবদ্ধতা তৈরি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রাজধানীসহ ৪ বিভাগে আবারো অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা

প্রকাশিত: ০৬:২৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫