মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান নির্বাচনের পর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল মান্নান এর বাড়িতে গিয়ে ফুল ও মিষ্টি মূখ করিয়েছেন।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা, নাসের রহমান রাজনগর উপজেলার দত্ত গ্রামে জামায়াত প্রার্থীর বাড়িতে পৌঁছান। প্রথমে নাসের রহমান আব্দুল মান্নানকে মিষ্টি মূখ করান এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীও তাঁকে একইভাবে স্বাগত জানান।
এ সময় আব্দুল মান্নান বলেন,
“সম্ভবত আমাদের এই আসনে পৌণে পাঁচ লাখ ভোট রয়েছে। যারা ভোটার, তারা সবাই আপনার মানুষ। আপনি সবার দিকে খেয়াল রাখবেন, ইনশা আল্লাহ। এটাই আমার আবেদন।”
উত্তরে নাসের রহমান বলেন,
“আপনি জিতেছেন। সেজন্য আপনাকে মিষ্টি মূখ করতে এসেছি। আপনার মানুষ থেকে আমার মানুষ আপনাকে বেশি মূল্যায়ন করে।”
এতে আব্দুল মান্নান যোগ করেন,
“সেজন্য আমি শুকরিয়া আদায় করি। আপনি জিতেছেন, আমি খুশী হয়েছি।”
নাসের রহমান বলেন-
আমরা সবাই মিলে একসাথে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করে যাবো ইনশা আল্লাহ।
নাসের রহমানের সঙ্গে ছিলেন –
মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব
মো. আবদুল মুকিত, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ধানের শীষ প্রধান নির্বাচনী এজেন্ট মো.আবদুল মুকিত, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য
মো. ফখরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক
মনোয়ার আহমেদ,রাজনগর উপজেলা বিএনপির সভাপতি
নূরুল ইসলাম শেলুন।
নির্বাচনের পর মৌলভীবাজার ও রাজনগরে এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক মূল্যবোধের একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হয়েছে।











